ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ট্রাম্পের চাপের মুখে তিনি নতি স্বীকার করবেন না। যুদ্ধে যুক্তরাজ্যকে টেনে নিতে মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটির শর্তাবলী যে কোনো সময় পরিবর্তন করা হতে পারে।

Read More:  Bitcoin hit $74k — but losing $70k could send it back toward $60k

তার এমন মন্তব্যের পর বুধবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে স্টারমার বলেন, এটা আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ অবলম্বনের জন্য আমার ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে এবং গত রাতে যা ঘটেছে, সেটাও সেই একই ধরনের চাপের অন্তর্ভুক্ত।

স্টারমার আরও বলেন, আমি আমার সিদ্ধান্ত বদলাব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি আমার অবস্থান সম্পর্কে অবগত আছি।

Facebook Comments Box