বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় চমক মালয়েশিয়ার

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়োগসংক্রান্ত সব ধরনের কোটা আবেদন ও প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে আবেদন প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার করে করতে হবে।

Read More:  Trump's Fed Pick Warsh Reveals Stake In Bitcoin Startup Flashnet

মালয়েশিয়ার ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে নতুন এ ব্যবস্থায়।  

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটার সংখ্যার ওপরই আবেদন গ্রহণ নির্ভর করবে।  কেবলমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্য আবেদন গ্রহণ করা হবে। কোনো খাতে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সেই খাতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

Read More:  India Yet to Defeat New Zealand in T20 World Cup

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে একটি বিশেষ ফ্লো-চার্ট প্রকাশ করেছে মন্ত্রণালয়, যা আবেদনকারীদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে।

আবেদনকারীদের আগে থেকেই যোগ্যতার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত শর্ত, মানদণ্ড ও প্রয়োজনীয় নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে প্রকাশিত রয়েছে। এছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Read More:  Solo Satoshi Launches Bitaxe Turbo Touch, An Open-Source Touchscreen Bitcoin Miner

এ লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে https://fwcms.com.my/  

Facebook Comments Box