রোববার অমর একুশে বইমেলা শুরু দুপুর ২টায়

অমর একুশে বইমেলার সময়সূচিতে রোববার (০১ মার্চ) আনা হয়েছে সামান্য পরিবর্তন। মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম এবং প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির। আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা শেষে বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।

Read More:  Strategy's STRC ATM Just Did $1 Billion In A Single Day — And The Machine Is Only Accelerating

এদিকে মেলার তৃতীয় দিন (শনিবার) নতুন বই এসেছে ৩৮টি। শুরু থেকেই নতুন প্রকাশিত বইয়ের প্রদর্শনী ঘিরে মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আহমদ রফিকের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। 

মোস্তফা তারিকুল আহসান বলেন, আহমদ রফিক ছিলেন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ। তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মননসমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন। সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে মেধা ও সাহসী অবস্থান নিয়ে তিনি আজীবন সোচ্চার ছিলেন। লেখকসত্তার দায়বদ্ধতা থেকেই তিনি বহুমাত্রিক বিষয়ে লেখালেখি করেছেন।

Read More:  New ‘Torg Grabber’ Malware Targets 728 Crypto Wallets

এবারের মেলায় অংশ নিয়েছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টল রয়েছে। মোট ইউনিট ১ হাজার ১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

Facebook Comments Box